মুম্বই: এতদিন অপেক্ষা করেছিল সবাই বৃষ্টির জন্য। আর এখন বৃষ্টি আসতেই বিপর্যস্ত হয়ে গেল জনজীবন। বর্ষার রুদ্ররূপে তছনছ মুম্বই। বৃষ্টি ও সেই সংক্রান্ত দুর্ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। লোহাগড় দুর্গের কাছে নেমেছে ধস। এর জেরে বন্ধ হয়ে গিয়েছে পুণে-মুম্বই এক্সপ্রেসওয়ে ও পুরনো হাইওয়ে। এরফলে মুম্বই ও পুণের মধ্যে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে। […]