আমিরকে বিয়ে করে কি ধর্ম পরিবর্তন করেছেন গৌরী স্প্র্যাট?
বেঙ্গালুরুর অ্যাংলো-ইন্ডিয়ান পরিবারে জন্ম গৌরীর। মা রিটা পঞ্জাবি হলেও আইরিশ বংশোদ্ভূত। অন্য দিকে, গৌরীর বাবা রবার্ট স্প্র্যাট তামিল-ব্রিটিশ বংশোদ্ভূত। গৌরীর বড় হয়ে ওঠা উটিতে। তবে আমির খান ও গৌরীর বিয়ের পর থেকে অনেক ভক্ত জানতে চান, বিয়ের পরে কি গৌরী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? যদিও এই ধর্মান্তর নিয়ে সুপারস্টার আমির খান বা গৌরী কারও পক্ষ থেকেই এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কিছু জানা যায়নি। তাই, বিয়ের পরে গৌরী ধর্মান্তরিত হয়েছেন কি না, তা স্পষ্ট নয়।