Home Archives - Page 2757 of 11853 - 24 Ghanta Bangla News
Home

Mid day Meal: ‘আরও কয়েকদিন ডিম নিয়ে আলোচনা করতে থাকুন’, ইসকন কবে থেকে মিড ডে মিলের দায়িত্ব নিচ্ছে জানিয়ে বললেন মুখ্যমন্ত্রী | ISKCON to Manage Mid Day Meals in Kolkata Schools from August 1, WB Govt Raises PM POSHAN Cooking Cost

কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?Image Credit: Social Media কলকাতা: কলকাতার স্কুলগুলিতে পড়ুয়াদের মিড ডে মিলের দায়িত্ব পাচ্ছে ইসকন। কিছুদিন আগে রাজ্য সরকার এই সিদ্ধান্তের কথা জানানোর পরই বিভিন্ন মহলে নানা প্রশ্ন ওঠে। পড়ুয়াদের পাতে আর ডিম পড়বে কি না, সেই প্রশ্ন তোলেন অনেকে। সোমবার বিকাশ ভবনে শিক্ষাক্ষেত্রে কেন্দ্র-রাজ্য সমন্বয় নিয়ে বৈঠকের পর মিড ডে মিলের […]

Home

দুই ভুয়ো পুলিশকে বাইকে তাড়া, ধরলেন খোদ ব্যবসায়ী

এই সময়, বর্ধমান: ভুয়ো পুলিশ সেজে সোনার গয়না হাতানোর চেষ্টা রুখে দিলেন এক ব্যবসায়ী ও উত্তেজিত জনতা। সোমবার দুপুরে বর্ধমানের ঘটনা। গুডশেড রোডের লায়ন্স ক্লাব থেকে প্রয়োজনীয় কাজ সেরে মোটরবাইকে মির্জাপুরের বাড়িতে ফিরছিলেন ব্যবসায়ী অশোক সামন্ত। নেরোদিঘি এলাকায় আসতেই পিছনের একটি মোটরবাইক তাঁর পথ আটকায়। অভিযোগ, বাইকে থাকা দুই আরোহী নিজেদের পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে অশোককে […]

Home

বাজারের চাপ কমাতে স্থানান্তরের বার্তা মন্ত্রীর

বাজার এলাকার ফুটপাথ ও রাস্তার দু’পাশ দখলমুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে দুর্গাপুজো পর্যন্ত সেই কাজ বন্ধ রাখা হয়েছে, যদিও পরবর্তী সময়ে দখলদারদের যে উচ্ছেদ করা হবে, তা স্পষ্ট করে দিয়েছেন পুরমন্ত্রী। তিনি বলেন, ‘আসানসোল বাজারের ফল ও আনাজের পাইকারি ব্যবসায়ীদের কালিপাহাড়িতে দ্রুত তুলে নিয়ে যাওয়া হবে। সেই প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।’ Source link

Home

টিবি রোগীদের সঙ্গে নাবালকরাও মাদকাসক্ত, সুস্থ করতে রিহ্যাবে

এই সময়, বর্ধমান: টিবি বা যক্ষ্মার মতো কঠিন রোগে আক্রান্ত, অথচ সেই অসুস্থ শরীরেই অনেকে মাদকাসক্ত। আবার আক্রান্তদের কয়েক জনের পরিবারের নাবালকদেরও মাদকের নেশা গ্রাস করেছে। পূর্ব বর্ধমান জেলায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সমীক্ষায়। সুস্থ করে তোলার জন্য নাবালক-সহ সেই সব মাদকাসক্ত যক্ষ্মারোগীদের প্রশাসনিক উদ্যোগে রিহ্যাব সেন্টারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন জেলাশাসক […]

Home

WB Madhyamik Exam: ২০২৭ সালে মাধ্যমিকের কোন পরীক্ষা কবে? জেনে নিন সূচি | WB Madhyamik Exam Routine 2027 Released: Class 10 Board Exams to Begin on February 15

কলকাতা: মাস দুয়েক আগে মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। আগামী বছর মাধ্যমিক পরীক্ষা কবে শুরু হবে, এবার তার সূচি জানাল মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার এক বিজ্ঞপ্তি দিয়ে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ২০২৭ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি। কবে কোন পরীক্ষা হবে, সেই সূচি জানিয়েছে। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে বেলা ২টা পর্যন্ত পরীক্ষা হবে। তবে প্রথম […]

Home

ছাঁটাইয়ের আশঙ্কায় বিক্ষোভে চিকিৎসকরা, শিকেয় স্বাস্থ্য পরিষেবা

এই সময়, আসানসোল: চাকরি হারানোর আতঙ্কে পরিষেবা বন্ধ রেখে সোমবার বিক্ষোভ অবস্থান করলেন আসানসোলের ইএসআই হাসপাতালের আংশিক সময়ের চিকিৎসক, ঠিকা স্বাস্থ্যকর্মীরা। তাঁদের অভিযোগ, এই হাসপাতালে মেডিক্যাল কলেজ তৈরি হওয়ার পরে তাঁদের অন্যত্র সরিয়ে দেওয়া হবে অথবা ছাঁটাই করা হবে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। এরই প্রতিবাদে এ দিনের বিক্ষোভ। করেছেন। বিক্ষোভকারীদের অভিযোগ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে […]

Home

Furfura Sharif: ‘তৃণমূল টুকরো টুকরো হতই’, কারণ বললেন ত্বহা সিদ্দিকী | Taha Siddiqui Alleges Mamata Banerjee Tried to Divide Furfura Sharif, Launches Fresh Attack on TMC

হুগলি: আগেও সরব হয়েছেন তিনি। রাজ্যে তৃণমূলের ভরাডুবির পর ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকী। মমতাকে নিশানা করে বললেন,”রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ঠাকুরবাড়ি (ঠাকুরনগরে মতুয়াদের ঠাকুরবাড়ি) ও ফুরফুরা শরিফকে টুকরো টুকরো করতে চেয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আজ তাঁর দলটাই ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ধর্মীয় স্থানকে রাজনৈতিক মাঠ হিসেবে ব্যবহার […]

Home

কাজল-কেষ্ট এক শিবিরে, কর্মীরা ধন্দে ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে

অন্য দিকে, কাজলের অনুগামীরাও ভেবেছিলেন অনুব্রত-অনুগামীদের টেক্কা দিতে ঋতব্রত শিবিরের সমাবেশে যোগ দেবেন। এখন কেষ্ট-কাজল এক শিবিরে যোগ দেওয়ায় ধন্দে পড়েছেন তাঁরাও। কাজল অনুগামীদের একাংশও বলছেন, ‘আমে-দুধে মিশে গেলে আমাদের তো আঁটি হয়ে গড়াগড়ি খেতে হবে। এখন কী করব, ভেবে পাচ্ছি না।’ আর এ বিষয়ে কাজল বলেন, ‘ওটা (২১ জুলাই সমাবেশে যাওয়া) কর্মীরা ঠিক করুক। […]

Home

হরমুজ়ে নিহত ভারতীয় নাবিক

হরমুজ় প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহির দুটি তেলবাহী ট্যাঙ্কারে মিসাইল হামলার অভিযোগ উঠল ইরানের বিরুদ্ধে। সোমবার এই হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। আহত ৮ জন। তাঁদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। মৃত ভারতীয় নাবিকের নাম-পরিচয় জানা যায়নি। ঠিক সময়ে ইরানকে এর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। Source link

Home

হরমুজ় প্রণালীতে মিসাইল হামলা, UAE-র তেলবাহী ট্যাঙ্কারে আগুন, প্রাণ গেল ভারতীয় নাবিকের

হরমুজ় প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহির দুটি তেলবাহী ট্যাঙ্কারে মিসাইল হামলার অভিযোগ উঠল ইরানের বিরুদ্ধে। সোমবার এই হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত ৮ জন। তাঁদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। ঠিক সময়ে ইরানকে এর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। হরমুজ় প্রণালীর একটি অংশ ওমানের সমুদ্রসীমার মধ্যে পড়ে। […]