হরমুজ় প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহির দুটি তেলবাহী ট্যাঙ্কারে মিসাইল হামলার অভিযোগ উঠল ইরানের বিরুদ্ধে। সোমবার এই হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত ৮ জন। তাঁদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। ঠিক সময়ে ইরানকে এর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। হরমুজ় প্রণালীর একটি অংশ ওমানের সমুদ্রসীমার মধ্যে পড়ে। […]