বন্দর আব্বাস ও কিশ দ্বীপে একের পর এক বিস্ফোরণ, টানা তিন দিন ইরানে হামলা আমেরিকার
হরমুজ় প্রণালী দিয়ে যাতায়াত করা জাহাজের উপরে হামলা চালানোর ক্ষমতা যাতে ইরানের না থাকে, সেটাই আপাতত লক্ষ্য আমেরিকার। এ দিনের হামলার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতিতে সেন্টকম লিখেছে, ‘এই অভিযানে ইরানের সেনাবাহিনীর উপরে চাপ বাড়বে। হরমুজ় প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর মতো ক্ষমতা আর ইরানের থাকবে না।’