নেপালে পালানোর চেষ্টা, সীমান্তে গ্রেপ্তার আমেরিকান নৌবাহিনীর প্রাক্তন জওয়ান, বড় ষড়যন্ত্রের ছক? - 24 Ghanta Bangla News
Home

নেপালে পালানোর চেষ্টা, সীমান্তে গ্রেপ্তার আমেরিকান নৌবাহিনীর প্রাক্তন জওয়ান, বড় ষড়যন্ত্রের ছক?

Spread the love

জর্ডন ব্রাউনকে গ্রেপ্তারির খবর আমেরিকান দূতাবাসকে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। পুরো ঘটনার তদন্ত চলছে। উল্লেখ্য, মিজোরাম সীমান্ত পেরিয়ে মিয়ানমার থেকে অবৈধ ভাবে ভারতে প্রবেশের অভিযোগে গত ১৩ মার্চ ম্যাথু ভ্যানডাইক নামে এক আমেরিকান এবং ৬ ইউক্রেনীয় নাগরিককে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে জানা যায়, উত্তর-পূর্ব ভারতের সংরক্ষিত এলাকায় ঢুকে মিয়ানমারের সশস্ত্র সংগঠনগুলিকে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছিলেন তাঁরা। শুধু তাই নয়, ভারতে সন্ত্রাসী হামলা চালাতে জঙ্গিদের প্রশিক্ষণ এবং ড্রোন-সহ অত্যাধুনিক অস্ত্র সরবরাহের মতো কর্মকাণ্ডেও জড়িত থাকার অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। তাঁদের সঙ্গে জর্ডন ব্রাউনের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *