‘মুখ্যমন্ত্রীর দায়িত্ব শিখিয়ে গেলাম’, ২ পুলিশ সাসপেন্ড, মৃতের পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ শুভেন্দুর
হেফাজতে মৃত্যুর বিষয়টি মেনে নিয়ে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, ‘পুলিশের হেফাজতে মারা গিয়েছেন (বিরজু), এটা দিনের আলোর মতো সত্যি। তবে কতটা শারীরিক অত্যাচারে মারা গিয়েছেন, সেটা আমরা বলতে পারব না। তিন জন ডাক্তারের উপস্থিতিতে ময়নাতদন্তের রিপোর্ট থেকে সেটা জানা যাবে।’ এরপরে একটি কাগজ দেখিয়ে তিনি জানান, মৃতের পরিবার দুটো জিনিস চেয়েছে। জেনিদের অভিযোগ, পুলিশ হেফাজতে অত্যাচারের […]
নয়া দিল্লি: সৌরশক্তি বা সৌরবিদ্যুৎ উৎপাদনে ভারতের দ্রুত উত্থান কি চিনের ঘুম কেড়ে নিয়েছে? চিনের বাজারেও কি বড় প্রভাব ফেলতে শুরু করেছে? সম্প্রতি, ভারতে সৌরশক্তি উৎপাদন নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। চিনের নেটিজেনদের একাংশের দাবি, ভারতের বাড়তে থাকা ফোটোভোলটাইক (PV) উৎপাদন ক্ষমতা চিনের দীর্ঘদিনের আধিপত্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। চিনের নেটিজেনদের একাংশ […]
এই সময়, হাওড়া: স্বাধীনতা দিবসের আগে দেশজুড়ে শুরু হয়েছে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। বাড়ি, স্কুল, কলেজ, বিভিন্ন ক্লাব ও সংগঠন, সবাই তিরঙ্গা যাত্রায় শামিল হচ্ছেন। তার আগে হাওড়ার জগাছার উনসানির ছোট্ট গলিতে পতাকা তৈরির কারখানায় ব্যস্ততা তুঙ্গে উঠেছে। দিন-রাত এক করে চলছে জাতীয় পতাকা তৈরির কাজ। কোথাও চলছে কাপড় কাটিং, কোথাও সেলাই, আবার কোথাও তৈরি […]
এই সময়, শ্যামপুর: বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে হাওড়ার উলুবেড়িয়া, শ্যামপুর, বাগনান বিধানসভা এলাকায় কোটি কোটি টাকা খরচ করে পাইপ লাইন বসানোর কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী, হুগলি নদীর জলকে শোধন করে পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পাঠানো হবে। তার জন্য মেন পাইপ লাইন বসে গেলেও গ্রামের ভিতরে পাইপ লাইন এবং রিজ়ার্ভার তৈরির কাজ […]
বগোটা: ভয়াবহ ভূমিকম্প কলম্বিয়ায় (Columbia Earthquake)। সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে (Earthquake) কেঁপে ওঠে কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। পশ্চিম কলম্বিয়ায় রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪। কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা জানিয়েছেন, ভূমিকম্পের তীব্রতায় বহু মানুষের মৃত্যু হয়েছে। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বাড়ি। ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত অন্তত ১১১ জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে। আহত […]
সঞ্জয় চক্রবর্তী, শিলিগুড়ি কেতাদুরস্ত, পেশাদার ক্যাফেটেরিয়ার মালিক ছিলেন। বিনিয়োগ করেছিলেন ৩০ লক্ষ টাকা। চলত ভালোই। রাজনৈতিক নেতাদের রোষের মুখে পড়ে শিলিগুড়ি সেবক রোডের ওই ক্যাফেটেরিয়া একদিন আচমকা বন্ধ হয়ে যায়। তাতে কী! ম্যানেজমেন্ট পাশ করা অধিরাজ আগরওয়াল হাল ছাড়েননি। ক্যাফেটেরিয়া ছেড়ে একদিন হয়ে গেলেন আস্ত একটি ডেয়ারির মালিক। ৪০টি গোরুর একটি ফার্ম। দিনে গড়ে চারশো […]
স্নেহাশিস নিয়োগী সাত বছর পরে স্কুলশিক্ষা দপ্তর স্টাফ প্যাটার্নের ধাঁচেই স্কুলে স্কুলে আবার পড়ুয়া অনুপাতে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা নির্ধারণ করছে। ইতিমধ্যে ১৫ হাজারের বেশি উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের একাংশকে চিহ্নিত করেছে, যেখানে উদ্বৃত্ত শিক্ষক রয়েছেন। সেই সংখ্যা জেলা বিদ্যালয় পরিদর্শকদের (ডিআই-মাধ্যমিক) পাঠাচ্ছে স্কুলশিক্ষা অধিকরণ বিভাগ। যা নিয়ে প্রবল উৎকণ্ঠায় শিক্ষক-শিক্ষিকারা। কারণ, বর্তমান স্কুলে উদ্বৃত্ত হলে […]
চাঁদকুমার বড়াল, কোচবিহার রাজ্যে পরিবর্তন হতেই সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের অন্তত সাড়ে চার কোটি টাকার কাজ প্রায় আটকে গিয়েছিল। কাজ শুরু করতে রাজ্যের মুখমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথাও বলেছিলেন কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। তবে শাসক বিজেপির সঙ্গে মাখামাখি শুরু হতেই সেই জটিলতা কাটতে চলেছে। শুধু তাই নয়, নতুন করে আরও প্রায় পাঁচ কোটি […]
FAQ প্রশ্ন: রেখা পাত্রের বিরুদ্ধে কী অভিযোগ উঠেছে?উত্তর: ভোটের সময়ে ভাড়া নেওয়া একটি বাড়ি ভোট মিটে যাওয়ার পরেও তিনি ছাড়েননি এবং বকেয়া ভাড়াও মেটাননি বলে অভিযোগ বাড়ির মালিক স্বামী কেশবানন্দ মহারাজের। প্রশ্ন: বাড়িটির মালিক কে?উত্তর: হিঙ্গলগঞ্জের লেবুখালি এলাকায় প্রায় চার বিঘা জমির উপর তৈরি তিনতলা বাড়িটির মালিক স্বামী কেশবানন্দ মহারাজ। প্রশ্ন: কত টাকায় বাড়িটি বিক্রির […]