৩০ লক্ষের ক্যাফেটেরিয়া থেকে সাড়ে ছ'কোটির ডেয়ারির মালিক - 24 Ghanta Bangla News
Home

৩০ লক্ষের ক্যাফেটেরিয়া থেকে সাড়ে ছ’কোটির ডেয়ারির মালিক

Spread the love

সঞ্জয় চক্রবর্তী, শিলিগুড়ি

কেতাদুরস্ত, পেশাদার ক্যাফেটেরিয়ার মালিক ছিলেন। বিনিয়োগ করেছিলেন ৩০ লক্ষ টাকা। চলত ভালোই। রাজনৈতিক নেতাদের রোষের মুখে পড়ে শিলিগুড়ি সেবক রোডের ওই ক্যাফেটেরিয়া একদিন আচমকা বন্ধ হয়ে যায়। তাতে কী! ম্যানেজমেন্ট পাশ করা অধিরাজ আগরওয়াল হাল ছাড়েননি। ক্যাফেটেরিয়া ছেড়ে একদিন হয়ে গেলেন আস্ত একটি ডেয়ারির মালিক। ৪০টি গোরুর একটি ফার্ম। দিনে গড়ে চারশো লিটার দুধ হয়। শিলিগুড়ির অদূরে বিধাননগরে তাঁর ওই ডেয়ারির মূলধন এখন সাড়ে ছ’কোটি (ব্যাঙ্ক ঋণ মিলিয়ে)। নিজের ফার্ম ছাড়াও বিধাননগরের আশপাশের কয়েকজন গোপালকও তাঁকে দুধ সরবরাহ করেন। পরিমাণটা গড়ে দিনে চারশো লিটার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *