TV9 Education Expo 2025: তরুণ প্রজন্মের ভবিষ্যৎ গড়তে উদ্যোগী টিভি৯! কী হল ৩ দিনের শিক্ষা সম্মেলনে? – Bengali News | All you need to know about TV9 Kannada Education Summit 2025
টিভি৯ এডুকেশন এক্সপো। ভারত এবং বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ খুঁজছেন এমন শিক্ষার্থীদের জন্য সেরা প্ল্যাটফর্ম। ৪ থেকে ৬ এপ্রিল বেঙ্গালুরুর ত্রিপুরাবাসিনী প্যালেস গ্রাউন্ডে টিভি৯ কন্নড়ের আয়োজনে চলছে একটি শিক্ষা শীর্ষ সম্মেলন। তিন দিনের এই অনুষ্ঠান বিভিন্ন উচ্চশিক্ষার বিকল্প, কোর্স এবং ক্যারিয়ার নির্দেশিকা সম্পর্কে বিবিধ উপকারী তথ্য প্রদানে সফল হয়েছে।
টিভি৯ কন্নড় চ্যানেল আয়োজিত এই শিক্ষা সম্মেলনে মোট ৮২টি কলেজ এবং নামীদামী বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে। বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় তাদের নিজ নিজ স্টলে উচ্চশিক্ষা এবং কোর্সের পছন্দ সম্পর্কে শিক্ষার্থীদের পরামর্শ প্রদান করেছে।
এডুকেশন এক্সপোতে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় অথবা বিদেশী শিক্ষা পরামর্শদাতারা, ডক্টর অ্যাব্রড, আলফা অ্যাব্রড, এলিট ওভারসিজ, লার্নটেক ইত্যাদি অংশগ্রহণ করছে।
শিক্ষার্থীদের সুবিধার্থে, এই বছরের শিক্ষা সম্মেলনে সকল কলেজে স্পট অ্যাডমিশনের ব্যবস্থা রয়েছে, এই সম্মেলনে। যদিও মনে রাখবেন কোনও ফি মুকুবের বন্দোবস্ত কিন্তু নেই।
শিক্ষা বিশেষজ্ঞরা CET, NEET, JEE, KEA এবং অন্যান্য বিষয় সম্পর্কে নানা বিভ্রান্তি দূর করতেও উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন।
এই বছরের TV9 এডুকেশন এক্সপোতে, শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, ব্যবস্থাপনা, অ্যানিমেশন এবং বিদেশী শিক্ষা সম্পর্কে প্রভূত জ্ঞান আহরণ করে।
TV9 এডুকেশন এক্সপোতে অংশগ্রহণ করে লার্ন টেক কোম্পানি।
শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ভর্তি প্রক্রিয়া, কাটঅফ থেকে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য কোন কোর্সগুলি সেরা বিকল্প নিয়েও গভীর আলোচনা করেন। সব মিলিয়ে তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য এ এক অভূতপূর্ব পদক্ষেপ।