থমকে থাকা কাজ শুরুর মুখে, পদ্ম-ঘনিষ্ঠতাই কি তুরুপের তাস - 24 Ghanta Bangla News
Home

থমকে থাকা কাজ শুরুর মুখে, পদ্ম-ঘনিষ্ঠতাই কি তুরুপের তাস

Spread the love

চাঁদকুমার বড়াল, কোচবিহার

রাজ্যে পরিবর্তন হতেই সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের অন্তত সাড়ে চার কোটি টাকার কাজ প্রায় আটকে গিয়েছিল। কাজ শুরু করতে রাজ্যের মুখমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথাও বলেছিলেন কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। তবে শাসক বিজেপির সঙ্গে মাখামাখি শুরু হতেই সেই জটিলতা কাটতে চলেছে। শুধু তাই নয়, নতুন করে আরও প্রায় পাঁচ কোটি টাকা পেয়েছেন সাংসদ। সেই টাকায় কী কী কাজ হবে, পরিকল্পনা করে ফেলেছেন তিনি। কোচবিহার জেলা পুলিশ এবং প্রশাসনের দুই শীর্ষকর্তার সঙ্গে ইতিমধ্যে প্রকল্পগুলো নিয়ে আলোচনা হয়েছে। জগদীশের এই ‘শাপমুক্তি’তে জল্পনা শুরু হয়েছে কোচবিহারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *