Aparajita Bill: এখনও কেন অনুমোদন পায়নি 'অপরাজিতা বিল'? অনুমোদনের আ্রর্জিতে রাষ্ট্রপতির দুয়ারে সুদীপরা - Bengali News | A TMC Delegation Goes to Rashtrapati Bhavan For Approval of Aparajita Bill - 24 Ghanta Bangla News
Home

Aparajita Bill: এখনও কেন অনুমোদন পায়নি ‘অপরাজিতা বিল’? অনুমোদনের আ্রর্জিতে রাষ্ট্রপতির দুয়ারে সুদীপরা – Bengali News | A TMC Delegation Goes to Rashtrapati Bhavan For Approval of Aparajita Bill

নয়াদিল্লিতে তৃণমূলের প্রতিনিধিরা

নয়াদিল্লি: তিলোত্তমাকাণ্ডের পর ধর্ষণের বিরোধিতায় বিরোধী শিবিরের মতোই পথে নেমেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। মিছিল থেকেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, রাজ্যে ধর্ষণ রুখতে নতুন আইন আনবেন তিনি। সেই প্রতিশ্রুতি মতোই বিধানসভায় পেশ হয়েছিল ‘অপরাজিতা উইমেন এন্ড চাইল্ড বিল’। সংখ্য়াগরিষ্ঠতার সঙ্গে তা পশ্চিমবঙ্গের বিধানসভা থেকে পাসও হয় সেই বিল।

তবে বিধানসভায় সম্মতি মিললেও, এখনও রাষ্ট্রপতির অনুমোদন পায়নি অপরাজিতা বিল। এই দিকে হাতেও সময় যেন ফুরিয়ে আসছে ঘাসফুল শিবিরের। চলতি বছরের গোড়ার দিকেই এই বিলকে কার্যকর করানোর প্রতিশ্রুতি দিয়েছিল তারা। কিন্তু, রাষ্ট্রপতি ভবন থেকে এখনও ছাড়া পায়নি ‘অপরাজিতা’।

তাই এবার বিল পাস করাতে রাষ্ট্রপতির দরবারে গিয়ে হাজির তৃণমূল সাংসদদের একটি প্রতিনিধি দল। এদিন দলের লোকসভা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাষ্ট্রপতি ভবনের দিকে যায় সেই প্রতিনিধি দলটি। বিধানসভায় বিল পাস হওয়ার পরও রাষ্ট্রপতির অনুমোদন পেতে কেন এত দেরি হচ্ছে, সেই প্রসঙ্গেই জানতে চায় তাঁরা। এছাড়াও, এই বিল যাতে দ্রুত অনুমোদন পায়, সেই নিয়ে আবেদন জানায় সুদীপরা।

(সবিস্তারে আসছে…)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *