প্রশান্ত মহাসাগরে ৩০ ডিগ্রি! এল নিনিওর রেকর্ডে বাড়ছে চিন্তা - 24 Ghanta Bangla News
Home

প্রশান্ত মহাসাগরে ৩০ ডিগ্রি! এল নিনিওর রেকর্ডে বাড়ছে চিন্তা

Spread the love

কুবলয় বন্দ্যোপাধ্যায়

বাস্তবে ফেলুদার অস্তিত্ব থাকলে এমন পরিস্থিতিতে তিনি বলে উঠতেন, ‘ভালো লাগছে না রে তোপসে, ভালো লাগছে না।’ ফেলুদার অনুপস্থিতিতে সেই কথাই বলছেন আবহবিদরা। বিশেষ করে সম্প্রতি উষ্ণতার নিরিখে প্রশান্ত মহাসাগরের জলের উপরিতল রেকর্ড উচ্চতায় পৌঁছনর পরে। উষ্ণতায় গড়ল নজির। ২২ অক্টোবর নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের মধ্যভাগে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁয়ে ফেলেছিল — এমনটাই জানাচ্ছেন আবহবিদরা। ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজ়েশন (ডব্লিউএমও) বা বিশ্ব আবহাওয়া সংস্থার রেকর্ডে অতীতে কখনও এমন ঘটনার নজির নেই বলে জানানো হয়েছে। ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা ‘গডজ়িলা এল নিনিও’ ঘিরে তাই বাড়ছে উদ্বেগ। বিজ্ঞানীদের আশঙ্কা, এর প্রভাব আগামী বছরেও প্রথম কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে চলেছে। ভারত-সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ায় তার ছাপ পড়ার সম্ভাবনা প্রবল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *