এই সময়: সময়ের সঙ্গে বদলেছে সমাজ। তাই সন্তানের জন্মের শংসাপত্রে জন্মদাতা বাবার নাম থাকতেই হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। বিশেষ পরিস্থিতিতে সন্তানের ‘সৎ বাবা’র নামও জন্মের নথিতে যুক্ত করা যেতে পারে। এক মামলায় এমনই নির্দেশ দিয়ে কলকাতা হাইকোর্টের বক্তব্য, এই নামের বদল হতে হবে শিশুর ‘সর্বোত্তম স্বার্থ’-এর কথা মাথায় রেখে। তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে নিজের পরিচয় […]