নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪, নিখোঁজ আড়াই হাজার
প্রশাসন জানিয়েছে, জলস্রোতে ভেসে আসা দেহগুলি মূল নদীর নিম্ন অববাহিকা থেকে উদ্ধার করা হয়েছে। সবচেয়ে বেশি দেহ উদ্ধার হয়েছে চিতবন থেকে। সংখ্যাটা ২৫৯। এ ছাড়া নওয়ালপরাসি পূর্বে ১৮৪, নওয়াবপরাসি পশ্চিমে ৮২, গোর্খায় ৫৮, নুয়াকোটে ৫২, ধাডিংয়ে ৫০, তানাহুনে ৩৬ এবং রাসুয়া থেকে ১৩টি দেহ উদ্ধার হয়েছে।