মোহন ভাগবতের ভাষণের সময় ভারতের তিরঙ্গা পায়ে বেঁধে বিক্ষোভ খালিস্তানিদের
নিউইয়র্ক: শনিবার সন্ধ্যা, ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে ছড়াল উত্তেজনা। (Khalistani)ভিতরে জাতীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক মোহন ভাগবত প্রায় পাঁচ হাজার মানুষের সামনে ভাষণ দিচ্ছিলেন। ঠিক তখনই…
নিউইয়র্ক: শনিবার সন্ধ্যা, ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে ছড়াল উত্তেজনা। (Khalistani)ভিতরে জাতীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক মোহন ভাগবত প্রায় পাঁচ হাজার মানুষের সামনে ভাষণ দিচ্ছিলেন। ঠিক তখনই বাইরে একদল খালিস্তানি সমর্থক বিক্ষোভে ফেটে পড়লেন । তাঁরা ভারতের জাতীয় পতাকা তিরঙ্গা ছিঁড়ে ফেলেন এবং তা পায়ে বেঁধে জাতীয় পতাকার অবমাননা করেন।
আমেরিকান পুলিশের চোখের সামনেই ঘটে গিয়েছে এই ঘটনা।প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও ছবি থেকে স্পষ্ট, বিক্ষোভকারীরা ‘খালিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিচ্ছিলেন। কেউ কেউ তিরঙ্গার ওপর পা রাখছিলেন। কেউ ছিঁড়ছিলেন। পাশেই ভারতীয় প্রবাসীরা জোরালো প্রতিবাদ জানান। তাঁরা বিক্ষোভকারীদের পাকিস্তানি এজেন্ট বলে অভিযুক্ত করেন এবং ভারত মাতা কি জয় স্লোগান তোলেন।
আরও দেখুনঃ উজবেকিস্তানে যোগের বিকাশ ঘটিয়ে নজির সৃষ্টি বিশ্বগুরু মোদীর
ব্রহ্মপুত্রের উৎসমুখে ভারতের উদ্বেগ বাড়াচ্ছে চিনের ৬০ হাজার মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্প
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে নামতে হয়।মোহন ভাগবতের এই অনুষ্ঠান ছিল (Khalistani)আরএসএসের শতবর্ষ পূর্তি উপলক্ষে বিশ্বব্যাপী প্রচারের অংশ। ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’ নামে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি ভারতের ঐক্য ও বৈচিত্র্যের বার্তা দিয়েছিলেন। ভারতের ভাগ্য বিশ্বকে দেখানো যে ঐক্য ও বৈচিত্র্য একসঙ্গে থাকতে পারে এমন কথা তিনি বলেছেন।
কিন্তু অনুষ্ঠানের বাইরে যে দৃশ্য তৈরি হয়েছিল, তা সম্পূর্ণ ভিন্ন ছবি তুলে ধরে।খালিস্তানি (Khalistani)গোষ্ঠীগুলো বিদেশে ভারতবিরোধী কার্যকলাপের জন্য পরিচিত। সিখস ফর জাস্টিস বা এসএফজে নামের সংগঠনটি ভারতে নিষিদ্ধ। এর প্রধান পরামর্শদাতা গুরপতবন্ত সিং পান্নুন ভারত সরকার কর্তৃক মনোনীত জঙ্গি। ভারতীয় তদন্ত সংস্থাগুলো বারবার অভিযোগ করেছে যে এই সংগঠনগুলো পাকিস্তানের আইএসআই-এর সঙ্গে যুক্ত।
বিদেশে ভারতীয় নেতাদের সফরের সময় প্রতিবাদ সংগঠিত করা, পতাকা অপমান করা এবং বিদ্বেষ ছড়ানো এসব কাজে এসএফজের নাম প্রায়শই উঠে আসে।এই ঘটনায়ও অনেকের মনে হয়েছে, এটি কোনো স্বতঃস্ফূর্ত প্রতিবাদ নয়। পরিকল্পিত উসকানি। পান্নুনের মতো নেতারা বিদেশে বসে ভারতবিরোধী প্রচারণা চালান।
তাঁদের ভিডিও বার্তা ও আহ্বান প্রবাসী সমাজে ছড়িয়ে পড়ে। (Khalistani)ফলে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে যে দৃশ্য দেখা গেল, তা আকস্মিক নয়।ভারতীয় প্রবাসীরা কিন্তু চুপ থাকেননি। তাঁরা সরাসরি প্রতিবাদ করেন। অনেকে বলেন, আমেরিকায় এসে ভারতের পতাকা ছিঁড়ে ফেলা গণতন্ত্রের নামে সন্ত্রাসের প্রকাশ। পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও পতাকা অপমানের ঘটনা ঘটল এটা অনেককে ক্ষুব্ধ করেছে