জনপ্রিয় টেলি অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) গভীর রাতে সোশাল মিডিয়ায় হঠাৎ লাইভে এসে নিজের ভক্তদের চমকে দিলেন। শুনশান রাতে কলকাতার ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে সেই লাইভ। আলো নেই ঠিকমতো, ক্যামেরার ছবি কাঁপছে আর গলার আওয়াজও ভীষণ অস্পষ্ট। ঠিক যেন কোনও থ্রিলার সিনেমার দৃশ্য! সেই ভিডিয়োতে রণজয় জানান, রাস্তায় কে বা কারা নাকি তাঁর পিছু নিয়েছে। […]