আশ্চর্যের বিষয় হলো, এই সমস্যা সমাধানের জন্য দুর্গাপুর পুরসভার কাছে রয়েছে কয়েক লক্ষ টাকা মূল্যের অত্যাধুনিক জেট সাকশন মেশিন। অত্যন্ত দ্রুত গতিতে জল স্প্রে করে নিকাশিনালা ও সুয়ারেজ লাইনের আবর্জনা মুহূর্তেই পরিষ্কার করে দিতে সক্ষম এই প্রযুক্তি। প্রায় দু’বছর আগে কনিষ্ক মোড়ে রাস্তায় ধস নামলে ডিএসপি কর্তৃপক্ষ পুরসভার থেকে এই মেশিন চেয়ে নিয়ে এলাকাটি পরিষ্কার […]