পোলার বেয়ার থেকে আল উলা, বাস্তবে বাঙালির পা অচেনা বিশ্বে
সংস্থার পাঁচ বছরের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ট্র্যাভেল লাইভের ডিরেক্টর সোম সেনগুপ্ত বলেন, ‘আমরা শুরু করেছিলাম মাত্র ১২ জন মিলে। আজ ট্র্যাভেল লাইভ পরিবারে ৩৪ জন। প্রথম পাঁচ বছর আমরা শুধুই নতুন কিছু খুঁজেছি। এ বার আমাদের সীমা ছাড়ানোর পালা।’ যেমন, সংস্থাটির ১৯ দিনের জ়িম্বাবুয়ে, নামিবিয়া ও বতসোয়ানা বেড়ানোর প্যাকেজ। যেখানে ভিক্টোরিয়া ফলস, হাওয়াঙ্গে ন্যাশনাল পার্ক, নামিব ডেজ়ার্ট, ওকাভাঙ্গো বদ্বীপ এবং আরও অজানা বহু জায়গায় পাড়ি দেওয়ার সুযোগ। ট্র্যাভেল লাইভের সিইও পিনাকী মিত্রর কথায়, ‘আমাদের উপর ভরসা করে যাঁরা বেড়াতে গিয়েছেন, তাঁরা উত্তর মেরুর সাড়ে পাঁচশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত যেতে পেরেছেন। আবার দক্ষিণ আমেরিকায় ইনকাদের তৈরি পাথরের শহর মাচুপিচু দেখার সুযোগও তাঁরা পেয়েছেন। আর তাঁরা প্রায় সকলেই কলকাতার।’