জানা গিয়েছে, চার ছাত্রীর মধ্যে দু’জনের বাড়ি পুরুলিয়ায়। বাকি দু’জন পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-২ ব্লকের গোয়ালতোড়ে থাকে। স্কুলের ছাত্রী হস্টেলে প্রায় ৪৩ জন এবং ছাত্র হস্টেলে প্রায় ৫০ জন পড়ুয়া থাকে। বৃহস্পতিবার নিয়মমাফিক ক্লাসও করেছিল ওই চার ছাত্রী। কিন্তু ক্লাস শেষ হওয়ার পরে হস্টেলে না ফিরে কখন, কী ভাবে তারা নজর এড়িয়ে বেরিয়ে গেল, তা এখনও […]