রেস্তোরাঁয় পচা মাছ-মাংস, নোটিস ধরাল প্রশাসন - 24 Ghanta Bangla News
Home

রেস্তোরাঁয় পচা মাছ-মাংস, নোটিস ধরাল প্রশাসন

Spread the love

এ দিন রায়গঞ্জে ছোট বড় বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় হানা দিয়ে খাদ্যসামগ্রী খতিয়ে দেখেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক ও রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ। শুক্রবার রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রায়গঞ্জ শহরের মোহনবাটি, কলেজপাড়া, হাসপাতাল রোড-সহ একাধিক জায়গায় ছোট বড় হোটেল, রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে অভিযান চালানো হয়। খাবারের গুণগতমান যাচাই করার পাশাপাশি রান্নার জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, খাবার তৈরিতে কী কী দ্রব্য ব্যবহার করা হচ্ছে, সেগুলির মেয়াদ রয়েছে কিনা, খতিয়ে দেখেন তাঁরা। হোটেল ও রেস্তোরাঁ থেকে রান্না করা খাবার, কাঁচা মাছ-মাংস, খাবার তৈরিতে ব্যবহৃত সামগ্রী ও ভোজ্য তেলের নমুনা সংগ্রহ করে নিয়ে যান তাঁরা। মহকুমা শাসক বলেন, ‘বেশ কিছু ক্ষেত্রে অসঙ্গতি পাওয়া গিয়েছে। তার ভিত্তিতে কয়েক জন রেস্তোরাঁ ও হোটেল মালিককে নোটিস দেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট এলে পরবর্তী পদক্ষেপ করা হবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *