রেল বিপর্যয়ে ফ্লাইট ফেয়ারে ছেঁকা! বাসের ভাড়াও দ্বিগুণ
রেললাইনে ধসের কারণে এনজেপি থেকে কলকাতাগামী একাধিক ট্রেন বাতিল হওয়ায় উত্তরবঙ্গের আটটি জেলার কয়েক হাজার যাত্রী এ দিনও অসুবিধায় পড়েন। সকাল থেকে বিমান যাত্রার চাহিদা বাড়তে থাকায় একসময়ে টিকিটের দাম বেড়ে দাঁড়ায় ১৫ হাজার টাকায়। অন্যদিকে, সাধারণ দিনে কলকাতাগামী ভলভো বাসের টিকিটের দাম ১২০০ টাকা হলেও শুক্রবার দুপুরে সেই দাম গিয়ে দাঁড়ায় ৫ হাজার টাকায়। মালদা উত্তরের বিজেপি বিধায়ক খগেন মুর্মুর অভিযোগ,’পরিস্থিতির ফায়দা নিয়ে বেসরকারি বাসে ‘ব্ল্যাক মার্কেটিং’ করা হয়েছে। সেদিকে নজর রাখা হচ্ছে।’ তাঁর দাবি, ‘রেল পরিষেবা ব্যাহত হওয়ায় ‘বিকশিত ভারত, বিকশিত পশ্চিমবঙ্গ, বিকশিত মালদা’ মেলাতে বিধানসভার অধ্যক্ষ রথীন বোসও পৌঁছতে পারেননি।’