Home Archives - Page 1201 of 11664 - 24 Ghanta Bangla News
Home

নির্যাতনের মামলায় ফাঁসিয়ে তোলাবাজির অভিযোগ, ধৃত তরুণী

আলিপুর আদালতের নির্দেশে তদন্ত শুরু করে ভুয়ো ধর্ষণের মামলা ও শ্লীলতাহানির ভয় দেখিয়ে তোলাবাজির অভিযোগে রাগেশ্রীকে গ্রেপ্তার করেছে পঞ্চসায়র থানার পুলিশ। ধৃতকে শনিবার আলিপুর আদালতে হাজির করা হলে ১ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে এমন ১৪টি মিথ্যে অভিযোগ দায়েরের তথ্য সামনে এনেছে পুরুষ অধিকার রক্ষায় লড়াই করা সংগঠনগুলি। সার্ভে […]

Home

আজকের রাশিফল ২০ সেপ্টেম্বর ২০২৬: কার ভাগ্যে কী আছে, দেখে নিন

চিকিৎসায় আরোগ্য লাভের সম্ভাবনা রয়েছে। খরচবহুল জীবনযাত্রায় সমস্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে কৌশলে জটিল সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। নিকট আত্মীয়ের স্বাস্থ্যহানির খবর পেতে পারেন। রাজনৈতিক ব্যক্তিদের শত্রু সংখ্যা বাড়বে। প্রশ্ন: আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ কোন তিথি? উত্তর: আজ বিকেল ৫টা ৫১ মিনিট পর্যন্ত আশ্বিন শুক্লা নবমী তিথি থাকবে। তারপর শুরু হবে আশ্বিন শুক্লা দশমী তিথি। […]

Home

বাঁশি গেল হুমায়ুনের, নওশাদ পেলেন আলমারী, প্রতীক বদল দুই দলের

অন্য দিকে, ‘খাম’ ধরে রাখার লড়াইয়ে নেমে শেষ পর্যন্ত হার মানতে হলো নওশাদকেও। চলতি বছর বিধানসভা ভোটের আগেই, গত মার্চ মাসে নিয়ম মেনে ‘খাম’ প্রতীকটি কমিশনে নথিভুক্ত করিয়েছিলেন আইএসএফ নেতৃত্ব। তবে শুক্রবার কমিশন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নতুন দলকে সেই ‘খাম’ বরাদ্দ করতেই ক্ষোভে ফেটে পড়েন নওশাদ। কিন্তু শনিবার কমিশন জানায় আইএসএফ-কে দেওয়া হয়েছে ‘আলমারি’ চিহ্ন। প্রতীক […]

Home

মমতা সমর্থন করলেও জোটে আর আগ্রহই নেই কংগ্রেসের

মীর সহ একাধিক কংগ্রেস নেতার পর্যবেক্ষণ, বেগতিক না হলে হয়ত মমতা নন্দীগ্রাম আসনে কংগ্রেসকে কোনও ভাবেই সমর্থন করতেন না৷ এরই মাঝে কংগ্রেস হাইকমান্ডের কানে এসেছে কলকাতায় মমতার সঙ্গে ডিএমকে সাংসদ কানিমোঝির বৈঠকের কথা৷ কংগ্রেসকে বাদ দিয়ে ইন্ডিয়া ব্লকের প্রভাবশালী দলগুলিকে সঙ্গে নিয়ে তৃতীয় ফ্রন্ট গড়ার যায় কি না, ডিএমকে তার জল মাপছে। কানিমোঝির সঙ্গে মমতার […]

Home

ভাঙা-গড়ায় সিম্বল ফ্রিজ় হয়েছিল কংগ্রেস-বিজেপিরও

সুপ্রকাশ মণ্ডল নির্বাচন কমিশন সিম্বল ফ্রিজ় করেছিল হাত, পদ্মরও। কারণ রাজনৈতিক দলের ভাঙা-গড়া। এখন কংগ্রেসের যে ‘হাত’ চিহ্ন, তা এক সময়ে ইন্দিরা কংগ্রেস বা কংগ্রেস (আই)-এর প্রতীক ছিল। যে ‘জোড়া বলদ’ প্রতীকে জিতে জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রীরা প্রধানমন্ত্রী হয়েছিলেন, দলের ভাঙনে সেই প্রতীক ফ্রিজ় করে নির্বাচন কমিশন। বিজেপির সাবেক পার্টি ভারতীয় জনসঙ্ঘর প্রতীক ছিল […]

Home

জেলে থেকেই লড়াইয়ে মিলন, উপনির্বাচনের আগে টানটান উত্তেজনা নন্দীগ্রামে

এই সময়, হলদিয়া: মনোনয়ন জমা–প্রত্যাহার–গ্রেপ্তারি মিলিয়ে যত কাণ্ড নন্দীগ্রামে! কালীঘাট–তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে–র মনোনয়ন প্রত্যাহার, মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসকে সমর্থন করার আবহে শুক্রবার নন্দীগ্রামের নাট্যরঙ্গে সর্বশেষ সংযোজন ছিল এই কেন্দ্রের ‘হাত’ প্রার্থী মিলন প্রধানের গ্রেপ্তারি। সেই অর্থে কোনও হেভিওয়েট প্রার্থী না–থাকলেও আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে ভোটগ্রহণের আগে টানটান উত্তেজনা এই গ্রেপ্তারি ঘিরে। শনিবার হলদিয়া আদালতে […]

Home

নাটক শেষ, রেজিনগরে থাকছেন মমতার প্রার্থী, কটাক্ষ বিজেপির

হঠাৎ এই পট পরিবর্তনকে অবশ্য কোনও গুরুত্বই দিতে রাজি নয় বিজেপি। বঙ্গ–বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের শ্লেষাত্মক মন্তব্য, ‘এ নিয়ে আমাকে প্রশ্ন করছেন কেন! এই প্রশ্ন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে করা উচিত। রবিউল আলম চৌধুরীকে আমি বিজেপির পক্ষ থেকে বলতে পারি, পাকা বেল খান। তাতে শরীর ঠান্ডা হবে, পেট ঠান্ডা হবে। তারপর ভেবেচিন্তে সিদ্ধা‍ন্ত নেবেন।’ মুখ্যমন্ত্রী শুভেন্দু […]

Home

হাওড়া শহরজুড়ে বেহাল শৌচাগার সংস্কারের উদ্যোগ, আশ্বাস প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের

একইসঙ্গে শহরবাসীর উদ্দেশেও বার্তা দিয়েছেন মন্ত্রী। রাস্তায় প্রস্রাব না করা এবং যেখানে-সেখানে আবর্জনা না ফেলার আবেদন জানিয়েছেন তিনি। তাঁর কথায়, নির্দিষ্ট জায়গা বা ডাস্টবিনে আবর্জনা ফেলতে হবে। ডাস্টবিন না থাকলে প্রশাসনকে বিষয়টি জানাতে হবে। নাগরিকদেরও শহর পরিষ্কার রাখার দায়িত্ব রয়েছে বলে মনে করিয়ে দিয়েছেন তিনি। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হাওড়ার বাসিন্দারা। তাঁদের বক্তব্য, শুধু […]

Home

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা অনিশ্চিত, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

কলকাতা: শনিবার কলকাতায় বৃষ্টির (Kolkata Weather) দেখা না মিললেও বজায় ছিল আর্দ্রতাজনিত অস্বস্তি। এর মধ্যেই উত্তর আন্দামান সাগরের উপর থাকা একটি উচ্চ বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত শনিবার… কলকাতা: শনিবার কলকাতায় বৃষ্টির (Kolkata Weather) দেখা না মিললেও বজায় ছিল আর্দ্রতাজনিত অস্বস্তি। এর মধ্যেই উত্তর আন্দামান সাগরের উপর থাকা একটি উচ্চ বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত শনিবার সন্ধ্যায় নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। […]

Home

পুজোয় ওভারহেড আলো ব্যবহারে না, নজরদারি প্রশাসনের

এই সময়, হাওড়া: দুর্গাপুজোকে কেন্দ্র করে মণ্ডপসজ্জা থেকে আলোকসজ্জা, প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে। পুজোর দিনগুলিতে শহরের রাস্তাঘাটে মানুষের ভিড়ের পাশাপাশি বাড়ে যানবাহনের চাপও। সেই কারণে এ বার আলোকসজ্জার ক্ষেত্রেও নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে পুলিশ। বিশেষ করে রাস্তার উপর দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঝোলানো ওভারহেড লাইটিং বা গেটের মতো বড় আলোকসজ্জা না করার বিষয়ে […]