ঘটনার সূত্রপাত কুমারগঞ্জের গোপালগঞ্জের চকরামরাই এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বিশ্বকর্মা পুজোর দিন বিকেলে মোমিনপুরের এক যুবককে বিডিও অফিস সংলগ্ন এলাকায় কয়েক জন বাসিন্দা নেশা করার সময়ে ধরে ফেলেন। পরে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। জখম অবস্থায় ওই যুবককে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় আক্রান্ত যুবকের পরিবারের সদস্যদের ক্ষোভ গিয়ে পড়ে কুমারগঞ্জের […]