শনিবার স্বাস্থ্যভবনে গঠিত তদন্ত কমিটির সামনে হাজির হন অভয়ার মা-বাবা। ২০২৪ সালের ৯ অগস্ট রাতে কী ঘটেছিল, সে বিষয়ে তাঁদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন তদন্তকারীরা। হাজিরা শেষে শেখর বলেন, ‘উনি (নারায়ণস্বরূপ নিগম) যদি অপরাধী হন, জড়িত থাকেন, উনিও শাস্তি পাবেন।’