নবদ্বীপে ট্রলি ব্যাগ ঘিরে বোমাতঙ্ক
নবদ্বীপে রহস্যময় এক লাল ট্রলি ব্যাগ ঘিরে বোমাতঙ্ক। রবিবার নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন বিবেকানন্দ স্টেডিয়ামের পাশে একটি পুকুরপাড়ে পড়ে থাকা লাল ট্রলি ব্যাগ ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ।পুলিশ এসে সেই ট্রলি ব্যাগ খুলতেই দেখা যায় ভিতরে রয়েছে শুধু জামাকাপড়। এরপর ট্রলি ব্যাগটি থানায় নিয়ে যাওয়া হয়। কে বা কারা কী উদ্দেশে ব্যাগটি সেখানে রেখে গিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।