এই সময়, মালদা: এসআইআর–এর স্ক্রুটিনি ঘিরে মালদার মোথাবাড়িতে হিংসাত্মক আন্দোলনের তদন্তে এ বার সুজাপুরের তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিনকে তলব করল এনআইএ। তাঁকে আগামী ২৪ সেপ্টেম্বর ডাকা হয়েছে। মোথাবাড়ি ও সুজাপুরে এসআইআর-বিরোধী আন্দোলনে তাঁর বিরুদ্ধে ইন্ধন জোগানোর অভিযোগ রয়েছে বলে সূত্রের খবর। আরও কয়েকজনকেও এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় সংস্থা।