করোনাকালে কেনা ৬৪ স্বাস্থ্য প্রতিষ্ঠানে যন্ত্র ‘নিখোঁজ’, এফআইআরের নির্দেশ স্বাস্থ্য দপ্তরের - 24 Ghanta Bangla News
Home

করোনাকালে কেনা ৬৪ স্বাস্থ্য প্রতিষ্ঠানে যন্ত্র ‘নিখোঁজ’, এফআইআরের নির্দেশ স্বাস্থ্য দপ্তরের

Spread the love

২০২১-’২২ অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশনের স্বাস্থ্য অনুদানের আওতায় রাজ্যগুলিকে অর্থ দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হয়েছিল প্রায় ৮২৯ কোটি টাকা। সেই অর্থে গ্রামীণ ও প্রান্তিক এলাকার স্বাস্থ্য পরিকাঠামো জোরদার করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। টেলি–মেডিসিন পরিষেবা চালুর জন্য কম্পিউটার ও আনুষাঙ্গিক সরঞ্জামও পাঠানো হয়েছিল বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে। কিন্তু স্বাস্থ্য দপ্তরের অভ্যন্তরীন রিপোর্ট বলছে, বাঁকুড়া, হাওড়া, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদা, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, উত্তর দিনাজপুর, বসিরহাট স্বাস্থ্য জেলা এবং পূর্ব বর্ধমান-সহ বিভিন্ন জেলার ৬৪টি স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে সরঞ্জাম গায়েব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *