আসছেন বিমানমন্ত্রী, কোচবিহার নিয়েও চুক্তি চান শুভেন্দু - 24 Ghanta Bangla News
Home

আসছেন বিমানমন্ত্রী, কোচবিহার নিয়েও চুক্তি চান শুভেন্দু

Spread the love

উল্লেখ্য, উড়ান প্রকল্পে এ দিনই দিল্লিতে ১৯টি রাজ্যের সঙ্গে কেন্দ্রের মউ সই হয়েছে। তারও আগে দু’টি রাজ্য করেছে। এ বার পশ্চিমবঙ্গের পালা। ২৮ সেপ্টেম্বর কলকাতায় এসে শুভেন্দুর সঙ্গে চুক্তি সই করার কথা নাইডুর। এই সব ছোট বিমানবন্দর চালুর ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে জমি, পরিকাঠামো দিয়ে সাহায্য করতে হয়। বিমানমন্ত্রী জানিয়েছেন, আগামী দু–তিন সপ্তাহের মধ্যে দেশের সমস্ত রাজ্যের সঙ্গেই এই চুক্তি করা হবে। নাইডু জানিয়েছেন, আগে যেখানে নতুন বিমানবন্দর তৈরিতে তিন বছর লাগছিল, এ বার থেকে তা দেড় বছরের মধ্যে শেষ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *