তামিলনাড়ুর পরে কাশ্মীর, টেট-এ ছাড় দিতে প্রস্তাব ওমর আবদুল্লাহের সরকারের - 24 Ghanta Bangla News
Home

তামিলনাড়ুর পরে কাশ্মীর, টেট-এ ছাড় দিতে প্রস্তাব ওমর আবদুল্লাহের সরকারের

Spread the love

তামিলনাডুর মুখ্যমন্ত্রী থলপতি বিজয়ের নেতৃত্বাধীন মন্ত্রিসভা গত ২৫ অগস্ট বিধানসভায় প্রস্তাব এনে ২০১০–এর ২৩ অগস্টের আগে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে নিযুক্ত শিক্ষকদের বাধ্যতামূলক টেট থেকে মুক্তি দেওয়ার দাবিতে বিল পাশ করেছে। কেন্দ্রের কাছে বিজয়ের সরকারের আবেদন, ২০০৯–এর শিক্ষার অধিকার আইনের ২৩ নম্বর ধারায় সংশোধন এনে ২০–২৫ বছর ধরে কর্মরত শিক্ষকদের টেটে বসায় ছাড় দেওয়া হোক। কর্মরত শিক্ষক–শিক্ষিকাদের যাঁরা টেট না দিয়েই চাকরি করছেন, তাঁদের নতুন করে যাতে টেট দিতে না হয়, সেই লক্ষ্যেই মঙ্গলবার জম্মু–কাশ্মীরের শিক্ষামন্ত্রী সাকিনা ইতু সুপ্রিম রায় সংশোধনে বিধানসভায় প্রস্তাব পেশ করেন। আজ, বুধবার এই বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *