ছোট্ট সান্তি বুঝতে পারেনি কী হয়েছে। জঙ্গিদের পর্যটক ভেবেছিল খুদে। ন্যান্সি জিজ্ঞেস করেছিল, ‘মা, যারা বেড়াতে এসেছিল, তারা কেন বাবার অফিসে হামলা করল?’ ন্যান্সি কোনও রকমে বলেছিলেন, ‘ওরা পর্যটক নয়, জঙ্গি।’ সেই বয়সে জঙ্গি কী, জানত না সান্তি। এখন জানে। কিন্তু ২৯ বছর বয়সে এসেও বাবার মৃত্যুটা মেনে নিতে পারেননি সান্তি। নিউ ইয়র্কে জুপিটারের স্মরণসভা […]