মোহনবাগানে এসে জেজের স্মৃতি ফেরাচ্ছেন ছাংতে
বুধবার বৃষ্টিভেজা মোহনবাগান মাঠে নিজের দক্ষতার প্রমাণ দিলেন লালিয়ানজুয়ালা ছাংতে। IFA শিল্ডের ম্যাচে শ্রীনিধি ডেকান এফসিকে ৬-০ গোলে হারাল সবুজ-মেরুন ব্রিগেড। দুরন্ত হ্যাটট্রিক করলেন ছাংতে। নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোলও করালেন। ভারতীয় ক্লাব ফুটবলে এটাই প্রথম হ্যাটট্রিক ছাংতের। এক দিনেই যেন মোহন-জনতার নয়নের মণি হয়ে উঠেছেন তিনি। মাঠ ছেড়ে বেরোনোর সময়ে ছাংতেকে নিয়ে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। যেন জেজে লালপেখলুয়ার স্মৃতি ফেরাচ্ছেন তিনি।