বধূর রহস্যমৃত্যু কালনায়, ঘর থেকে মিলল ঝুলন্ত দেহ, শ্বাসরোধ করে খুনের অভিযোগ বাপের বাড়ির
শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের কালনা থানা এলাকায়। মহিলার বাপের বাড়ির অভিযোগ, তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।
মৃতার নাম ঝুমা বিশ্বাস। শ্বশুরবাড়ির দাবি, বুধবার ভোরে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঝুমার বাপের বাড়ি নদিয়ার শান্তিপুর এলাকায়। ১৪ বছর আগে বাঘনাপাড়া ফড়িংগাছি এলাকার গোবিন্দ বিশ্বাসের সঙ্গে বিয়ে হয় তাঁর। ঝুমার বাপের বাড়ির অভিযোগ, গোবিন্দ মদ খান। নেশা করে বাড়ি ফিরে প্রায়ই ঝুমাকে মারধর করতেন। মৃতার মামা জানান, বুধবার ভোরের দিকে ঝুমার শ্বশুরবাড়ি থেকে খবর আসে যে, তাঁর ভাগ্নি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার পরে সকালে হাসপাতালে গিয়ে ঝুমার দেহ দেখেন তাঁরা।