ধুনুচি নাচের সঙ্গে পুজোর পরিবেশের একটা আলাদা অনুভূতি আমার কাছে: দিব্যজ্যোতি - 24 Ghanta Bangla News
Home

ধুনুচি নাচের সঙ্গে পুজোর পরিবেশের একটা আলাদা অনুভূতি আমার কাছে: দিব্যজ্যোতি

Spread the love

ছোটবেলার পুজোর সঙ্গে এখনকার পুজোর অনেক কিছুই বদলে গিয়েছে ঠিকই, কিন্তু পুজো পুজোই থাকবে। আবহটাও একই থাকবে। ছোটবেলার পুজোয় সেই ক্যাপ ফাটানো, বন্দুক ফাটানো। ওগুলো আমার আজও ভালো লাগে। এখন অবশ্য বাচ্চাদের সে ভাবে ক্যাপ ফাটাতে দেখি না। খুব কম চোখে পড়ে। যদি দেখতেও পাই, খুব ভালো লাগে। নিজের ফেলে আসা কথাগুলো চোখের সামনে ভেসে ওঠে। মনে হয়, এই তো সেদিনের কথা। তবু হাজারও স্মৃতি ও মুহূর্ত ঘিরেই তো দুর্গাপুজো জেগে রয়েছে আমাদের হৃদয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *