কলকাতা: লোকসভা নির্বাচনের ঠিক আগে বড় সিদ্ধান্ত মিমি চক্রবর্তীর। সাংসদ পদে ইস্তফা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিধানসভা থেকে বেরিয়ে এ কথাই জানিয়েছেন অভিনেত্রী। এদিন বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন যাদবপুরের সাংসদ। সূত্রের খবর, কয়েকদিন আগে নিজের ক্ষোভের কথা জানিয়ে তিনি চিঠিও দিয়েছেন দলনেত্রীকে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিমি জানান, মমতার কাছে ইস্তফা […]