100 Days Work: ২১ তারিখ ১০০ দিনের টাকা দিচ্ছে না রাজ্য, কবে পাবেন 'বঞ্চিতরা'? - Bengali News | Mamata Banerjee government will give fund 100 days work for 21 lakh people mgnrega from 1 march - 24 Ghanta Bangla News
Home

100 Days Work: ২১ তারিখ ১০০ দিনের টাকা দিচ্ছে না রাজ্য, কবে পাবেন ‘বঞ্চিতরা’? – Bengali News | Mamata Banerjee government will give fund 100 days work for 21 lakh people mgnrega from 1 march

Spread the love

মমতা বন্দ্যোপাধ্যায়। Image Credit source: TV9 Bangla

কলকাতা: রাজ্য সরকারই ১০০ দিনের টাকা দেবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, ২১ ফেব্রুয়ারি ২১ লক্ষ বঞ্চিতের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে যাবে। তবে আপাতত ২১ তারিখ সেই টাকা ঢুকছে না কোনও অ্যাকাউন্টে। বদলে ১০০ দিনের কাজের টাকা ১ মার্চ থেকে দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিধানসভায় মমতা বলেন, এপ্রিল মাসের মধ্যে কেন্দ্র টাকা না দিলে আবাস যোজনার টাকাও রাজ্য সরকারই দিয়ে দেবে।

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ইতিমধ্যেই কলকাতার রাজপথ থেকে রাজধানী দিল্লিতে গিয়ে সোচ্চার হয়েছেন। কলকাতায় ধরনা, দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে তৃণমূল।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বঞ্চনার অভিযোগকে সামনে রেখে রেড রোডে ধরনায় বসেছিলেন। তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, কেন্দ্রের সরকার বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে। সেই ধরনামঞ্চ থেকেই তাঁর ঘোষণা ছিল, “২১ লক্ষ শ্রমিক যাঁদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী ২১ ফেব্রুয়ারি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। রাজ্য সরকার দেবে।” তবে আপাতত ২১ ফেব্রুয়ারি সে টাকা দেওয়া হচ্ছে না। বদলে ১ মার্চ থেকে তা দেওয়া শুরু হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *