Mimi Chakraborty: ‘গালাগালি শোনার রুচি নেই আমার’, দিদি-র কাছে ‘ইস্তফা’ মিমি-র

কলকাতা: লোকসভা নির্বাচনের ঠিক আগে বড় সিদ্ধান্ত মিমি চক্রবর্তীর। সাংসদ পদে ইস্তফা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিধানসভা থেকে বেরিয়ে এ কথাই জানিয়েছেন অভিনেত্রী। এদিন বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন যাদবপুরের সাংসদ। সূত্রের খবর, কয়েকদিন আগে নিজের ক্ষোভের কথা জানিয়ে তিনি চিঠিও দিয়েছেন দলনেত্রীকে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিমি জানান, মমতার কাছে ইস্তফা পত্র দিয়েছেন তিনি, তবে তা গৃহীত হয়নি। গৃহীত হলে লোকসভার স্পিকারের কাছে গিয়ে পদত্যাগ করবেন তিনি। আর ভোটে দাঁড়াতে চান না, সে কথাও জানিয়ে দিয়েছেন মিমি।
সবিস্তারে আসছে…