সোমবার, সপ্তাহের শুরুতেই ঘন কুয়াশার সাদা চাদরে ঢেকে গেল উত্তরবঙ্গের ময়নাগুড়ি। ডুয়ার্স সংলগ্ন এলাকায় ভোরে বেশ কয়েকদিন ধরে হালকা কুয়াশা দেখা গেলেও সপ্তাহের প্রথম কাজের দিনে সকালের চিত্রটি ছিল একেবারেই অন্যরকম। ঘন কুয়াশার কারণে রাস্তায় যানবাহনের গতি কমে যায়। এই মনোরম দৃশ্য শীতের স্পষ্ট আগমনী বার্তা বয়ে আনছে?