জাতি গঠনে লড়ে গিয়েছেন অশোক সিঙ্ঘল: নরেন্দ্র মোদী
নরেন্দ্র মোদী
মানুষের কল্যাণে উৎসর্গ করা জীবন ব্যক্তিগত অর্জনের চেয়েও অনেক বেশি অর্থবহ—এমনটাই বিশ্বাস করতেন অশোক সিঙ্ঘল। রবিবার ২৭ সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে তাঁর জন্মশতবার্ষিকী উদ্যাপন শুরু হয়েছে। অশোকজি ছিলেন দূরদর্শী মানুষ। তিনি প্রায়ই দুর্গম পথ পেরিয়ে প্রত্যন্ত এলাকায় ঘুরে বেড়াতেন। গুজরাটের আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে গিয়ে সমাজের প্রান্তিক মানুষের জীবনযাত্রা পর্যালোচনা করতেন। তাঁদের জীবনযাত্রার মানোন্নায়নে অনেক কাজ করেছেন তিনি।