বোয়িং 737 ম্যাক্সে সফটওয়্যার ত্রুটি! ভারতের ৯৬টি বিমান নিয়ে নতুন সুরক্ষা উদ্বেগ
বিশ্বজুড়ে ফের প্রশ্নের মুখে বোয়িং (Boeing)-এর বিমান তৈরির প্রযুক্তি। নির্দিষ্ট একটি ল্যান্ডিংয়ের পরিস্থিতিতে অটোমেটেড ফ্লাইট গাইডেন্স বন্ধ হয়ে যাওয়ার মতো মারাত্মক সফটওয়্যার ত্রুটি চিহ্নিত করেছে…
বিশ্বজুড়ে ফের প্রশ্নের মুখে বোয়িং (Boeing)-এর বিমান তৈরির প্রযুক্তি। নির্দিষ্ট একটি ল্যান্ডিংয়ের পরিস্থিতিতে অটোমেটেড ফ্লাইট গাইডেন্স বন্ধ হয়ে যাওয়ার মতো মারাত্মক সফটওয়্যার ত্রুটি চিহ্নিত করেছে বিমান প্রস্তুতকারী সংস্থা বোয়িং। এর জেরে ভারতে চলাচলকারী প্রায় ৯৬টি বোয়িং ৭৩টি ম্যাক্স (737 MAX) বিমান নিয়ে নতুন করে সুরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ তৈরি হয়েছে।
বর্তমানে ভারতের আকাশসীমায় দুটি বিমান সংস্থা মিলিয়ে প্রায় ৯৬টি বোয়িং ৭৩টি ম্যাক্স বিমান পরিচালনা করে-
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (Air India Express): এই সংস্থার বহরে রয়েছে প্রায় ৫৩টি ৭৩টি ম্যাক্স বিমান।
আকাসা এয়ার (Akasa Air): এই সংস্থায় রয়েছে প্রায় ৪৩টি বিমান।
ঠিক কী সমস্যা দেখা দিয়েছে?
বোয়িং সূত্রে জানা গিয়েছে, ককপিটের একটি সফটওয়্যার আপডেটের কারণেই এই ত্রুটির সূত্রপাত। কোনো বিমান নির্ধারিত অবতরণ বা ‘মিসড অ্যাপ্রোচ’-এর (missed approach) পর যদি নিজেদের ফ্লাইট পাথ বা রুট পরিবর্তন করে, তবে এই সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে স্বয়ংক্রিয় ফ্লাইট গাইডেন্স সিস্টেমটি কাজ করা বন্ধ করে দিতে পারে। তবে সংস্থা জানিয়েছে, এর অর্থ এই নয় যে বিমান ম্যানুয়ালি বা হাতে চালনা করা যাবে না। ইতিমধ্যে সমস্ত অপারেটরদের পাইলটদের জন্য নির্দেশিকা এবং সতর্কতামূলক পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হয়েছে।
বিভিন্ন সংস্থার প্রতিক্রিয়া ও সতর্কতা
আকাসা এয়ার: সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা বোয়িংয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তাদের বিমান চালনা সম্পূর্ণ নিরাপদ রয়েছে। তবে তাদের কোনো বিমানে এই সমস্যা হয়েছে কি না, তা স্পষ্ট করা হয়নি।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ও ডিজিসিএ (DGCA): এই বিষয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া মেলেনি। পাশাপাশি, এই ঘটনায় ভারতীয় বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা ডিজিসিএ কোনো নির্দেশিকা জারি করবে কি না, সে বিষয়েও এখনও কোনো মন্তব্য করা হয়নি।
উল্লেখ্য, ২০২৫ সালের জুনে আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার দুর্ঘটনা এবং পরবর্তীতে একাধিক সেফটি স্ক্রুটিনির জেরে ভারতে বোয়িং বিমানগুলির ওপর নজরদারি ইতিমধ্যেই বহু গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।
উত্তরপ্রদেশে বৃষ্টির জেরে ভয়ংকর বিপর্যয়! বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭
হাতে উঠে আসছে পিচের রাস্তা! প্রতিবাদ করতেই যুবককে চড় দিল্লির পূর্ত মন্ত্রীর