চিকিৎসার সুবিধার্থে বাড়ি দান দুই দম্পতির - 24 Ghanta Bangla News
Home

চিকিৎসার সুবিধার্থে বাড়ি দান দুই দম্পতির

Spread the love

এই সময়, রায়গঞ্জ: এলাকার বাসিন্দাদের চিকিৎসা পরিষেবার সুবিধার্থে নিজের একমাত্র বাড়িটি দান করলেন রায়গঞ্জ শহর সংলগ্ন সুভাষগঞ্জের পালপাড়া এলাকার বৃদ্ধ দম্পতি বিশ্বনাথ সিংহ ও তাঁর স্ত্রী রত্না সেনগুপ্ত। সিপিএম নেতা বিমান বসুর অনুপ্রেরণাতেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দম্পতি জানিয়েছেন। এদিন সুভাষগঞ্জে তাঁদের বাড়িতে এক অনুষ্ঠানে ‘পিপলস রিলিফ কমিটি’র হাতে ওই দম্পতি বাড়ির কাগজপত্র তুলে দেন। আগামী দিনে ওই বাড়িতে দাতব্য চিকিৎসালয়, চিকিৎসা পরিষেবা-সহ একাধিক জনকল্যাণমূলক কাজ করার পরিকল্পনা রয়েছে। বিশ্বনাথ বলেন, ‘এই বাড়িতে চিকিৎসা পরিষেবা শুরু হলে এলাকার বাসিন্দাদের অনেক উপকার হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *