তৃণমূলে এবার ‘বিদ্রোহী’ ফিরহাদ? কী বললেন হাকিম সাহেব? | Abhishek Banerjee House Notice Row: Firhad Hakim Says He Was Unaware of KMC Action
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অবৈধ অংশ ভাঙার নোটিস নিয়ে তোলপাড় রাজনৈতিক আঙিনা। তৃণমূলের অন্দরেও ঝড়। বিধায়কদের সঙ্গে বৈঠকে মঙ্গলবারই তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী কেন আগে থেকে নোটিসের বিষয়ে কিছু জানা গেল না তা নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকেও বকাঝকা করেন মমতা। বিধায়কদের বৈঠকে তা নিয়ে বিস্তর চাপানউতোরও হয়। এবার মুখ খুলতে দেখা গেল ফিরহাদ হাকিমকেও। তাঁর সাফ কথা, অভিষেকের সম্পত্তির বিষয়ে কিছুই জানেন না, নোটিস সম্পর্কেও কিছুই জানেন না। তিনি বলেন, “কারও ব্যক্তিগত বিষয়ে বলতে পারব না। আমি কোনও ইজারা নিইনি।”