পরবর্তী প্রজন্মের উপগ্রহর সফল উৎক্ষেপণ ISRO-র
নতুন পালক জুড়ল ইসরোর। শুক্রবার রাতেই সফল উৎক্ষেপণ হলো ভারতের পরবর্তী প্রজন্মের নেভিগেশন স্যাটেলাইট, এনভিএস-০৩ (NVS-03)-এর। জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (GSLV-F18) রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছে এই নতুন প্রজন্মের উপগ্রহ। দেশের নিজস্ব নেভিগেশন ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মিশন বলে জানানো হয়েছে ISRO-র তরফে।