অগস্টে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম চড়েছে: এফএও রিপোর্ট - 24 Ghanta Bangla News
Home

অগস্টে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম চড়েছে: এফএও রিপোর্ট

Spread the love

গত মাসে দেশের বাজারে আমজনতার পকেটে ঠিক কতটা চাপ পড়ল, সেই পরিসংখ্যান আগামী সপ্তাহেই সামনে আসতে পারে। তবে, সেই পরিসংখ্যান যে খুব একটা ‘ইতিবাচক’ হবে না তা একাধিক সংস্থার পূর্বাভাস থেকেই বোঝা যাচ্ছে। বিশেষ করে রাষ্ট্রপুঞ্জের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজ়েশন (এফএও) কর্তৃপক্ষের প্রকাশ করা এক রিপোর্ট সেই আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। কারণ, এফএও–র রিপোর্ট অনুযায়ী, অগস্টে সংস্থাটির ফুড প্রাইস ইনডেক্স ১৩৩.৩ পয়েন্টে পৌঁছেছে। ২০২২–এর নভেম্বরের পরে এই প্রথম সূচক এতটা বাড়ল। উল্লেখ্য, গত জুলাইয়ে ওই সূচক ছিল ১৩০.৮ পয়েন্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *