পাঞ্জাবের বিরুদ্ধে জয়ে আত্মবিশ্বাসী প্যানোস, চোটে চিন্তা মোহনবাগানের - 24 Ghanta Bangla News
Home

পাঞ্জাবের বিরুদ্ধে জয়ে আত্মবিশ্বাসী প্যানোস, চোটে চিন্তা মোহনবাগানের

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা খুব একটা ভালো ছিল না মোহনবাগানের (Mohun Bagan SG)। প্রথম ম্যাচেই পরাজিত হতে হয়েছিল নর্থইস্ট ইউনাইটেডের কাছে। যেটা…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা খুব একটা ভালো ছিল না মোহনবাগানের (Mohun Bagan SG)। প্রথম ম্যাচেই পরাজিত হতে হয়েছিল নর্থইস্ট ইউনাইটেডের কাছে। যেটা নিঃসন্দেহে বিরাট বড় ধাক্কা ছিল সকলের কাছেই। তবে সেই ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে খুব একটা অসুবিধে হয়নি মেরিনার্সদের। পরবর্তী দুইটি ম্যাচে স্পোর্টিং ক্লাব দিল্লির পাশাপাশি শক্তিশালী চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ও এসেছিল সহজ জয়। সেই ধারাবাহিকতা বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য সবুজ-মেরুন ফুটবলারদের। তবে সকলকে চিন্তায় রেখেছে দলের একাধিক ফুটবলারদের চোট সমস্যা।

উল্লেখ্য, গত চেন্নাইয়িন এফসি ম্যাচে দল জয় পেলেও ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে খুশি নন সমর্থকরা। আসলে বিগত বছর গুলিতে প্রথম ডিভিশন লিগে যেভাবে দাপিয়ে খেলে এসেছে মোহনবাগান, এবার টুর্নামেন্টের শুরুতে সেই ম্যাজিক অনেকটাই উধাও। যদিও সেইসব নিয়ে এখন খুব একটা কিছু ভাবছেন না বাগান কোচ পানাগিওটিস ডিলমপেরিস। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ গত চেন্নাইয়িন ম্যাচের পর আমরা নিজেদের ভুলগুলি নিয়ে আলোচনা করেছি। পরবর্তীতে অনুশীলনে আমরা সেগুলির দিকে বিশেষ নজর দিয়েছি। ছেলেরা নিজেদের প্রস্তুত করেছে। ভুলগুলো শুধরে নেওয়া এই অন্যতম লক্ষ্য।’

আরও বলেন, ‘এবারের এই পাঞ্জাব ম্যাচের জন্য আমরা অন্যরকম ভাবে পরিকল্পনা সাজাচ্ছি। যেহেতু দুটো দল একেবারেই আলাদা সবদিক মাথায় রেখেই আমরা নিজেদের তৈরি করেছি।’ নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে ৩ পয়েন্ট সুনিশ্চিত করাই এখন অন্যতম লক্ষ্য প্যানোসের।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *