ধমের্র বেড়াজালে তিন পরিবারকে হেনস্থা ও মারধরের অভিযোগ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৯ অক্টোবরের ওই ঘটনায় পরদিন থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ পেয়েই এফআইআর দায়ের করে হত্যার চেষ্টা, লুটপাট, শ্লীলতাহানি, অপরাধমূলক ভীতি প্রদর্শন–সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। জেলা পুলিশের এক কর্তা বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। ওই পরিবারগুলির সঙ্গে যাতে আর এই ধরনের কোনও ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে বাড়ির সামনে পুলিশ পিকেট বসানো হয়েছ।অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।’