Sri Lanka vs England: জলে গেল হ্যারি ব্রুকের ডবল সেঞ্চুরি! রুদ্ধশ্বাস ম্যাচে ব্রিটিশ বধ শ্রীলঙ্কার | Harry Brook's 202 Goes In Vain As Sri Lanka Pull Off Record 430 Run Chase - 24 Ghanta Bangla News
Home

Sri Lanka vs England: জলে গেল হ্যারি ব্রুকের ডবল সেঞ্চুরি! রুদ্ধশ্বাস ম্যাচে ব্রিটিশ বধ শ্রীলঙ্কার | Harry Brook’s 202 Goes In Vain As Sri Lanka Pull Off Record 430 Run Chase

Spread the love

জয়ের পর শ্রীলঙ্কার ক্রিকেটাররা। Image Credit: PTI

রাওয়ালপিন্ডি: দুর্দান্ত! অভাবনীয়! এ ছাড়া কিই বা বলা যাবে এই শ্রীলঙ্কা ইনিংসকে? সেই কত বছর আগে অস্ট্রেলিয়ার ৪৩৪ রান সফলভাবে তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সেদিন ১৩৮ রান করেও মাথা নিচু করে সাজঘরে ফিরতে হয়েছিল রিকি পন্টিংকে। একা ১৭৫ করে দক্ষিণ আফ্রিকার জয়ের সরণি অনেকাংশে মসৃন করে দিয়েছিলেন হার্শেল গিবস। বা ধরুন, কয়েক সপ্তাহ আগের ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের ৪০৫ রান সফলভাবে তাড়া করে জিতল ভারত। একাই ২২৩ করলেন শুভমন গিল। তারপর আজ আবার। এত রান তুলেও জিততে পারল না ইংল্যান্ড।

শেষ ৬ বলে দরকার ছিল ৮ রান। প্রথম বলে এল ১, জোশ টঙের দ্বিতীয় বল খেলতে গিয়ে বোল্ড হলেন ওয়াল্লালাগে (৮)। তখনও কেউ জানেনা, আদৌ শ্রীলঙ্কা রেকর্ড গড়তে পারবে কি না। বলতে বলতে আয়ারাম গয়ারাম হয়ে প্রথম বলেই বোল্ড হয়ে ফিরলেন ঈশান মালিঙ্গা (০)। ৩ বলে বাকি ৭ রান। এরপরেই শুরু ম্যাজিক। কভারের উপর থেকে ১ রান পেলেন অসিথা। বাকি তখনও ২ বলে ৬। পঞ্চম বলেই লং অফের উপর দিয়ে তুলে দিলেন জানিথ লিয়ানাগে। ৪৩০ রান তাড়া করতে নেমে এক বল বাকি থাকতেই ইতিহাস গড়ে দিল শ্রীলঙ্কা।

পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যে ট্রাই-সিরিজে মুখোমুখি হয়েছিলেন কুশল মেন্ডিস ও হ্যারি ব্রুক। প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৪২৯ রান তোলে ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি ব্রুক একাই করেন ২০২ রান। বল খেলেন ১১৬টি। তাঁর এই ইনিংস সুসজ্জিত ২১টি বাউন্ডারি ও ১০টি ওভার বাউন্ডারি দিয়ে। ৫০ করেন ওপেনার টম ব্যান্টন। ৬৯ রান করেন জো রুট। ৩০ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন উইল জ্যাক্স।

(বিস্তারিত আসছে…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *