আগে কবর, পরে শনাক্ত, রেফারেন্স নম্বর বসিয়ে ‘মাস গ্রেভ’ দেবঘাটে - 24 Ghanta Bangla News
Home

আগে কবর, পরে শনাক্ত, রেফারেন্স নম্বর বসিয়ে ‘মাস গ্রেভ’ দেবঘাটে

Spread the love

যত্রতত্র ধ্বংসস্তূপ। আর জলে ভাসছে লাশের পর লাশ। পাইলটের দাবি, এমন বহু জায়গায় এখনও পৌঁছতেই পারেনি উদ্ধারকারী দল। সে সব এলাকায় জীবিত কেউ আছেন কি না, সন্দেহ। মৃতদেহ তুলে আনতে প্রচুর ব্যাগ, প্লাস্টিক শিট এবং পিপিই কিট লাগবে বলে জানিয়েছেন বিবেক। তাই মৃত্যুমিছিল আরও লম্বা হবেই বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে দেবঘাটের মতো আর ক’টা গণকবর খুঁড়তে হবে, আপাতত সেটাই ভাবাচ্ছে নেপাল সরকারকে। কয়েকশো মৃতদেহ শনাক্তকরণের কাজে সাহায্যের জন্য বিশেষ ফরেন্সিক দল পাঠিয়েছে ভারত। গুজরাটের গান্ধীনগরের ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটি-র ১০ সদস্যের ওই টিম শনিবারই নেপালের উদ্দেশে রওনা দিয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *