জানতেন না পরিবারের সদস্যরাও, কেন আচমকা লং জাম্পকে বেছে নিলেন নিশাদ? - 24 Ghanta Bangla News
Home

জানতেন না পরিবারের সদস্যরাও, কেন আচমকা লং জাম্পকে বেছে নিলেন নিশাদ?

Spread the love

আলাদা ইভেন্টে ঐতিহাসিক পদক

আইচি-নাগোয়ার মাটিতে দাঁড়িয়ে ভারতের সর্বকালের অন্যতম সেরা প্যারা-অ্যাথলিট এখন এক ঐতিহাসিক ডাবল গোল্ডের মালিক। দুটো আলাদা আলাদা ইভেন্টে এল সোনা। তবে এই সাফল্যের পেছনে লুকিয়ে রয়েছে গত এক বছরের শারীরিক যন্ত্রণা আর ট্যাকটিক্যাল লড়াইয়ের কাহিনি।

জাপানে জোড়া সোনা গলায় ঝুলিয়ে ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে নিশাদ স্পষ্ট জানান, এই পরিবর্তনের পেছনে কোনও পূর্বপরিকল্পনা ছিল না, ছিল স্রেফ চোট থেকে বাঁচার জন্য এই কাজ করেছেন তিনি। নিশাদ বলেন, ‘আমার হাঁটুতে দীর্ঘ এক বছর ধরে ব্যথা ছিল। হাই জাম্পে শরীরকে টেক অফের সময় প্রায় ৬০ ডিগ্রি কোণে বাঁকাতে হয়, এতে শরীরের ওজনটা পড়ছিল আমার চোট পাওয়া হাঁটুতে। ফলে অনুশীলন চালানোই অসম্ভব হয়ে উঠছিল। তখন আমরা সিদ্ধান্ত নিই যে হাই জাম্পের শারীরিক ধকল কমাতে লং জাম্পে হাত পাকানো যায় কি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *