'চাকরি' গেল শীর্ষ নেতৃত্বের? তিন সন্ত্রাসবাদী গোষ্ঠীর রাশ ISI-এর হাতেই? - 24 Ghanta Bangla News
Home

‘চাকরি’ গেল শীর্ষ নেতৃত্বের? তিন সন্ত্রাসবাদী গোষ্ঠীর রাশ ISI-এর হাতেই?

Spread the love

গোয়েন্দা সূত্রের দাবি, ইতিমধ্যেই ব্রিগেডিয়ার পর্যায়ের এক জন এবং কর্নেল পর্যায়ের এক সেনা অফিসারকে তিন জঙ্গি সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত দু’জনের নাম ব্রিগেডিয়ার ইকবাল এবং কর্নেল ওয়াইজ় বলে সূত্রের দাবি। গোয়েন্দারা জেনেছেন, তিন নেতাকে সরিয়ে দেওয়ার নেপথ্যে একাধিক কারণ রয়েছে। প্রথম, ‘অপারেশন সিঁদুর’-এর ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি তিন জঙ্গি সংগঠন। ঘুরে দাঁড়াতে নেতৃত্বকে যে ভূমিকা নিতে হতো, তা হাফিজ়, মাসুদ বা সালাহউদ্দিন নিতে পারেনি বলে মনে করছে আইএসআই। এর মধ্যে লস্কর কিছুটা সক্রিয় হলেও বাকি দুই সংগঠনের কাজকর্মে মোটেই সন্তুষ্ট নন পাক গুপ্তচর অফিসারেরা। দ্বিতীয়ত, তিন সংগঠনের মধ্যে সমন্বয়ের কথা পাক সেনা ও আইএসআই বারবার বলে এলেও, কাজ হয়নি। তিন সংগঠনের নেতৃত্বের মধ্যে ইগোর লড়াই তো আছেই, উপরন্তু অপারেশন কে চালাবে এবং কৃতিত্ব কে নেবে — তা নিয়ে সংঘাত লেগেই থাকছে। ফলে ব্রিগেডিয়ার ইকবাল এবং কর্নেল ওয়াইজ়ের উপরে এই তিন সংগঠনের সমন্বয় ঘটিয়ে একটি ‘ইউনিফায়েড ফোর্স’ তৈরির দায়িত্বভার দেওয়া হয়েছে বলে সূত্রের দাবি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *