বালোচ হামলায় কোয়েটা-করাচি হাইওয়ে বন্ধ, ধ্বংস একাধিক সেতু
খদ কুচাতে বাসিন্দাদের বাড়ি থেকে বেরোতে নিষেধ করেছে নিরাপত্তাবাহিনী। বিএলএ এ বার হামলা মূলত নিরাপত্তাবাহিনী ও সড়ক যোগাযোগ ব্যবস্থাকেই নিশানা করেছে। পাক নিরাপত্তাবাহিনীকে চ্যালেঞ্জ জানিয়ে বিএলএ আগেও একাধিকবার রেল ও সড়কপথ, হাইওয়ে, সেতু, নিরাপত্তা কাঠামোর উপরে আক্রমণ করেছে। বিএলএ-র উদ্দেশ্য বালোচিস্তানের উপর পাক নিরাপত্তাবাহিনীর নিয়ন্ত্রণ বিঘ্নিত করা।